ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সব খবর

জাতীয় সংসদে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলো নৌবাহিনী

বিশেষ প্রতিনিধিঃ
সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছে নৌবাহিনী।

করোনা মোকাবেলায় জাতীয় সংসদের সদস্য এবং সংসদ সচিবালয়ে কর্মরতদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা সামগ্রী দিয়েছে নৌবাহিনী।

ক্যাপ্টেন এম আক্তার হাসান জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম নুরুজ্জামান এবং প্রধান চিকিৎসা কর্মকর্তার কাছে এসকল সামগ্রী হস্তান্তর করেন। এ সময় জাতীয় সংসদের মেডিক্যাল সেন্টারে ২৮০০ পিস মাস্ক, ১৩০০ সেট হ্যান্ড গ্লাভস, ১২০ পিস পিপিই, ৭০ পিস বিশেষ নিরাপত্তা চশমা,১২০ পিস হ্যান্ড স্যানিটাইজার, ১১০ পিস ফেস শিল্ড, ৯ পিস আইআর থার্মোমিটারসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয় ।

সংসদ সচিবালয়ে সকল কর্মকর্তার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছে নৌবাহিনী।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।

ব্রেকিং নিউজ