ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সব খবর

আমার তুমি

সাজিয়া ইসলাম দিবা

তুমি আছো আমার প্রতিটি কবিতায়,
সুর তাল ছন্দেমিশে অবিনাশী উপমায়,

ঘুম থেকে উঠে চোখে এসে পড়া প্রথম আলো,
নিবিড় রাতে মন আকাশের তারা হয়ে জ্বলো,

তুমি আমার রাত আকাশের ধ্রুবতারা,
চরম হতাশায় তোমায় পেয়ে হই না দিশাহারা,

মন খারাপের কারণ তুমি- মন ভালো হয় তোমার জন্য,
যেমন বৃষ্টির ছোয়া পেয়ে সতেজ হয় সবুজ অরন্য,

তুমি কষ্ট দিলে মেঘ জমে মন আকাশে,
অঝোর ধারায় ভরা শ্রাবণ নামে দু চোখে,

তুমি মিশে থেকো আমার বাতাসে,
প্রতিটি নিঃস্বাসে যেন পাই তোমায় পাশে,

কষ্ট দিও না কভু আমাকে রেখো ভালোবেসে,
থাকবো আমি তোমার বাগানের মিষ্টি ফুলের সুভাসে…।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।

ব্রেকিং নিউজ