ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সব খবর

কুমিল্লায় আরও ৭৯জনের করোনা শনাক্ত

 

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় শুক্রবার নতুন করে ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৭৮জনে।

কুমিল্লার সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শুক্রবার আক্রান্তদের মধ্যে- কুমিল্লা সিটি করপোরেশনে ২৮জন, সদর দক্ষিণে ১০জন, লাকসামের ৭জন, হোমনায় ১১জন,চৌদ্দগ্রামে ২০জন ও বুড়িচংয়ের ৩ জন রয়েছেন।

নতুন করে কোনো রোগী সুস্থ হয়নি। এ পর্যন্ত চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৬১৩জন। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ১০৩ জন।

জেলায় এখন পর্যন্ত ১৯হাজার ৫০৬জনের নমুনা প্রেরণ করা হয়েছে। ফল এসেছে ১৮ হাজার ৮৭৭টি নমুনার।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।

ব্রেকিং নিউজ