ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সব খবর

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের একই পরিবারের ৩ জন নিহত

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টায় কুমিল্লার দাউদকান্দি ও চাঁদপুরের মতলব সড়কের কাজিরকোনা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা ঢাকা থেকে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ যাচ্ছিলেন। এসময় তাদের সঙ্গে থাকা ১২ বছর বয়সের নাতিও মারা যায়। নিহতরা হলেন: চাঁদপুর ফরিদগঞ্জ এলাকার সিরাজুল ইসলাম (৮০), স্ত্রী জাহানারা বেগম (৭০) ও নাতি আবু বকর সিদ্দিক।

দাউদকান্দি থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে বাড়ি যাওয়ার পথে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একই পরিবারের ৩ জন নিহত হয়। দুর্ঘটনা কবলিত গাড়িসহ নিহতদের উদ্ধার করা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।

ব্রেকিং নিউজ