ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Blog

বিডি সমাচার ২৪ ডটকম-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বিডি সমাচার ২৪ ডটকম-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

চাঁদপুর প্রতিনিধি:

অনলাইন নিউজ পোর্টাল বিডি সমাচার টুয়ান্টিফোর ডটকম এর উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গতকাল রোববার বিকাল ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠ ও চাঁদপুর শহরের বিপণীবাগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিডি সমাচার টুয়ান্টিফোর ডটকম এর সম্পাদকমন্ডলীর সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ।

সম্পাদক ও প্রকাশক মো. মহসিন হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন  জেলা পরিষদের সদস্য আল-আমিন ফরাজী, অ্যাডভোকেট আল-আমিন হোসেন উজ্জ্বল,পত্রিকার সহ-সম্পাদক ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের চাঁদপুর জেলা সভাপতি মো. মিজানুর রহমান, ভয়েস অব চাঁদপুর ডটকম এর সহ-সম্পাদক মো. হারুনুর রশিদ মুন্না।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিডি সমাচার টুয়ান্টিফোর ডটকম এর সহ-সম্পাদক মো. কামরুল ইসলাম নিশান, জাহাঙ্গীর আলম রাজু, মো. সজিব হাসান, স্টাফ রিপোর্টার পাবরুল হোসেন পাভেল, হাজীগঞ্জ প্রতিনিধি মো. সাইফুদ্দিন প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।

ব্রেকিং নিউজ