ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সাহিত্যপাতা

রিক্তশূণ্য হাহাকার

রিক্তশূণ্য হাহাকার

মুন্নী আক্তার

সন্তান লালন করছো মাগো
অনেক সাধনায়,
বড় হয়ে রাখবে সুখে
এইনা বাসনায়।
.
ব্যস্ত ছেলের মুখে মাগো
তোমার কথা না রোচে,
অভূক্ত আর শীর্ণ দেহে
দুঃখ তোমার না গোচে।
.
নির্বোধ অধমের জন্য মাগো
করেছো পন্ডশ্রম,
অবশেষে ঠিকানা তোমার মাগো
হলো বৃদ্ধাশ্রম।
.
তাকিয়ে থাকো কেন মাগো
পাখিদের ঐ নীড়ে??
পাখিরা সব আসবে ফিরে মাগো
আসবেনা তোমার ছেলে!

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।

ব্রেকিং নিউজ