ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সব খবর

চাঁদপুরে একদিনে সর্বোচ্চ ৭৩ জন করোনায় আক্রান্ত

চাঁদপুর প্রতিনিধিঃ

চাঁদপুরে করোনা সংক্রমণের পর একদিনে সর্বোচ্চ সংখ্যক ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (১২ জুন) এদের রিপোর্ট আসে। নতুন শনাক্তদের মধ্যে জেলার ৮ উপজেলার বাসিন্দা রয়েছেন।

শুক্রবার চাঁদপুর সিভিল সার্জন এ তথ্য গণমাধ্যম কে জানান।
.
জানা যায়, চাঁদপুরে শুক্রবার ২৭৪টি রিপোর্ট এসেছে তার মধ্যে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ৪ জন মৃত,এরা চাঁদপুর সদরের দুই জন এবং হাজীগঞ্জ এর দুইজন রয়েছেন।
.
নতুন আক্রান্তরা হলেন, মৃত ২ জন সহ চাঁদপুর সদরের ২০ জন, মতলব দক্ষিণের ৭ জন,মৃত ২ জন সহ হাজীগঞ্জের ১৭ জন, শাহরাস্তির ১১ জন , ফরিদগঞ্জের ৫ জন,,মতলব উত্তরের ৩ জন ,কচুয়ার ৫ জন এবং হাইমচরের ৫ জন।
.
নতুন শনাক্ত সহ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৬৬ জন। করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ জন।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।

ব্রেকিং নিউজ