উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল এবং কোস্টগার্ড। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধাকারী জাহাজ প্রত্যয়। অভিযুক্ত লঞ্চটিকে আটক করা হয়েছে কিন্তু চালক পলাতক।
মর্নিং বার্ড নামের লঞ্চটি মুন্সিগঞ্জের কাঠপট্টি থেকে ঢাকার সদরঘাটে আসছিলো। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে ময়ুরী-২ নামের একটি লঞ্চের ধাক্কায় শ্যামবাজারের কাছে মাঝনদীতে ডুবে যায় লঞ্চটি।

ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল এবং কোস্টগার্ড একযোগে উদ্ধার অভিযান চালিয়েছে। বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ প্রত্যয় নারায়ণগঞ্জ থেকে দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।
নারী-পুরুষ শিশুসহ পঞ্চাশজনেরও বেশি যাত্রী ছিলো লঞ্চটিতে। ডুবে যাওয়া যাত্রীদের স্বজনরা ভিড় করছেন নদীতীরে।
